দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অনন্ত জলিল বলেন, বর্ষা দীর্ঘদিন ধরেই নীরবে সাধারণ মানুষের সেবামূলক কাজে যুক্ত আছেন। জনগণের সেবা করার লক্ষ্য থেকেই তাকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চান তিনি।
তিনি আরও বলেন, বর্ষা বিভিন্ন সময় ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং স্কুল ব্যাগে করে অর্থ নিয়ে নিজ হাতে তা বিতরণ করেছেন।
অনন্ত জলিল জানান, সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে যুক্ত না থাকলেও দেশসেবা করতে হলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হতে পারে।
এ সময় তিনি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!
প্রসঙ্গত, এর আগেও আফিয়া নুসরাত বর্ষা মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। সে সময় বর্ষাও জানিয়েছিলেন, মানুষের সেবা করতে তার ভালো লাগে। সরকারের সহযোগিতায় এমন মহৎ কাজ বিশাল পরিসরে করার ইচ্ছা রয়েছে তার।
জে আই